মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ
ইরান হামলায় ৪৮ ঘণ্টাতেই শেষ ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ, মার্কিন অস্ত্রাগার ফাঁকা? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ কোথা থেকে এলো এতো মাথার খুলি? কী ছিলো উদ্দেশ্য? জানালো পুলিশ রায়গঞ্জে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সিরাজগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল জ্বালানি তেলের ‘কৃত্রিম সংকট’ বন্ধ অধিকাংশ পাম্প সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোথা থেকে এলো এতো মাথার খুলি? কী ছিলো উদ্দেশ্য? জানালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং মো. ফয়সাল আহম্মেদ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে বিভিন্ন প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা অবস্থায় ৪৭টি মাথার খুলি এবং মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পবিত্র রমজানের শুরু তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৯ মার্চ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মনিপুরীপাড়া এলাকার ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে আটক করা হয়। এ সময় তাকে চ্যালেঞ্জ করে তল্লাশিতে তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন “সাপোরো ডেন্টাল কলেজ এণ্ড হাসপাতালের হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় হোস্টেলের ৪০২ নম্বর কক্ষ থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় আরও ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করত। পরে সেগুলো রাসায়নিক প্রক্রিয়ায় পরিষ্কার ও প্রস্তুত করে বিভিন্ন ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করত।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাংবাদিকদের জানান, চক্রটি মাঠপর্যায়ে ৫ থেকে ৮ হাজার টাকায় কঙ্কাল সংগ্রহ করে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করত। এ ধরনের কঙ্কালের ক্রেতাদের বেশিরভাগই শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, সাধারণত কবরস্থ হওয়ার প্রায় এক বছর পর তারা লাশ উত্তোলন করত। যেসব কবরস্থান অরক্ষিত, যেখানে পাহারাদার বা সিসিটিভি নেই এবং লোকজনের যাতায়াত কম–এমন জায়গাকে তারা টার্গেট করত।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর