শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ উল্লাপাড়ায় ৪৭ শতাংশ জমিতে দেশি খিরা চাষ, ২০ হাজার টাকা বিনিয়োগে দুই লাখ টাকা লাভের স্বপ্ন সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আইএসের সঙ্গে সম্পৃক্ততা, তিন ফরাসি নাগরিকের যাবজ্জীবন খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে কমলো স্বর্ণের দাম “সৌদি আরবের আগুনে নিহত” নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক: / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬



সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই হবার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। একই সাথে ছিনতাইয়ের সাথে জড়িত থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে কামারখন্দ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলো- উপজেলার ঝাঐল ইউনিয়নের বেলতলা দক্ষিণপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাসেল মণ্ডল (২২) এবং একই গ্রামের মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে রাসেল আলী (২৮)।

মঙ্গলবার দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম জানান, ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট বাজার থেকে যাত্রীবেশী তিন ছিনতাইকারী বৃদ্ধ রমজান আলীর ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেন। এসময় ছিনতাইকারীরা দুইবস্তা বাঁধাকপি বাগবাড়ী (কুটিপাড়া) এলাকায় নেওয়ার কথা বলে ১৫০ টাকার ভাড়াও চুক্তি করেন।

আনুমানিক সাতটার দিকে ঝাঐল ওভারব্রীজের শ্মশানঘাট এলাকায় ফাঁকা স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা ইজিবাইকটি থামাতে বলেন। এ সময় তাঁরা রমজান আলীর গলায় গামছা পেঁচিয়ে ধরে এবং মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ও নগদ ২ হাজার ২০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর