শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬



সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই হবার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। একই সাথে ছিনতাইয়ের সাথে জড়িত থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে কামারখন্দ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলো- উপজেলার ঝাঐল ইউনিয়নের বেলতলা দক্ষিণপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাসেল মণ্ডল (২২) এবং একই গ্রামের মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে রাসেল আলী (২৮)।

মঙ্গলবার দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম জানান, ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট বাজার থেকে যাত্রীবেশী তিন ছিনতাইকারী বৃদ্ধ রমজান আলীর ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেন। এসময় ছিনতাইকারীরা দুইবস্তা বাঁধাকপি বাগবাড়ী (কুটিপাড়া) এলাকায় নেওয়ার কথা বলে ১৫০ টাকার ভাড়াও চুক্তি করেন।

আনুমানিক সাতটার দিকে ঝাঐল ওভারব্রীজের শ্মশানঘাট এলাকায় ফাঁকা স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা ইজিবাইকটি থামাতে বলেন। এ সময় তাঁরা রমজান আলীর গলায় গামছা পেঁচিয়ে ধরে এবং মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ও নগদ ২ হাজার ২০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর