বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাজধানীর শাহজাহানপুরে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল। এ ছাড়া যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন– ভুবন (২৬), রাজু (২৫) ও রমজান (২২)।

মঙ্গলবার রাতে শাহজাহানপুরের বাগিচা মসজিদ-সংলগ্ন কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেফতার করে এসআরইউর অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি দল।

একই দিন রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের চেষ্টার সময় সিজান আহমেদ সুমন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সদস্যরা।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমনের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর দেওয়ানপাড়ায় ভাড়া থাকেন। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। পরে তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর