বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

ঠাকুরগাঁও প্রতিনিধি : / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আগামীকাল ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে আজ বুধবার কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম।

বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। পরে সেগুলো নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কার্যক্রম পরিচালনা করছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচনী এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

আগামীকাল সকাল থেকে ঠাকুরগাঁও-১ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর