রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ
মাদারীপুর সদর হাসপাতালে ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক হওয়ার অভিযোগ কুড়িগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সিরাজগঞ্জে ফ্ল্যাটের তালা ভেঙে ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার সহ দুঃসাহসিক চুরি মানসিক সুস্থতা নিশ্চিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে: চিফ হুইপ বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির বৈঠক স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ তিন প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের দাদা মোড়ে স্বেচ্ছাসেবী সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

সভায় রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।

আরও বক্তব্য দেন নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি শামসুল ইসলাম মন্ডল, সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,কফিল উদ্দিন, হাসান যোবায়ের হিমেলসহ অন্যরা।

বক্তারা বলেন, নদীমাতৃক ও দুর্যোগপ্রবণ জেলা কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রা নদীভাঙন, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মিশে আছে। চরের প্রান্তিক মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সেবা পৌঁছে দিতে রেডক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর