বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কেন নাটকে কাজ কমিয়ে দিলেন সাদিয়া আয়মান?

অনলাইন ডেস্ক: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
- সাদিয়া আয়মান

উৎসব সিনেমার নায়িকা সাদিয়া আয়মান- যিনি কিনা জনপ্রিয় ছোট পর্দার নাটকের জন্যও-পর্দায় আজকাল খুব কমই দেখা মিলছে তার। এর পেছনে রয়েছে একঘেয়ে গল্প ও একই ধরনের চরিত্রে অভিনয়ের অনাগ্রহ।

সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের অগ্রাধিকার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ অভিনেত্রী।

টিভি নাটক, ওটিটি এবং সিনেমা—এই তিন মাধ্যমে তাঁকে সমান্তরালে দেখা যাবে কি না, এমন প্রশ্নে সাদিয়া বলেন, “নাটকে ইতোমধ্যে কাজ কমিয়ে দিয়েছি। নাটকের এখনকার গল্পগুলো খুব একটা ভালো লাগছে না, মনের মতোও হয় না”।

তিনি বলেন, “একটা সময় স্ক্রিপ্ট এত ভালো লাগত যে কোনটা রেখে কোনটা করব, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। কিন্তু এখন যেসব স্ক্রিপ্ট হাতে পাই, তা আর টানে না।“

“একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি বা একঘেয়েমি এড়াতেই মূলত নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি।”

নাটকে কাজ কমালেও অভিনয় থেকে দূরে সরে যেতে চান না সাদিয়া। বরং ভিন্নধর্মী গল্প ও নতুন ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী তিনি। বিশেষ করে চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে তার আগ্রহ রয়েছে। নতুন কাজ ও চ্যালেঞ্জিং চরিত্রের মধ্য দিয়ে নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে চান এই অভিনেত্রী।

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সরলতা পছন্দ করেন সাদিয়া আয়মান। নিজের ভাবনা ও মতামত সরাসরি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। নিজের মতো করে জীবনযাপন করতেই বেশি পছন্দ তার।

সব মিলিয়ে, প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ধরনের কাজের মাধ্যমে অভিনয়জীবনে বৈচিত্র্য আনতে চান সাদিয়া আয়মান। তাই শুধু কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্প ও মানসম্মত চরিত্রকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর