বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬



সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ের স্বামী ফজল সরকার কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এরায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ফজল শেখ রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।


মামলার বরাদ দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বলেন, রায়গঞ্জ উপজেলা ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের আব্দুর রউফ খন্দকারের মেয়ে নুর মহলের সাথে পার্শ্ববর্তী ফজল সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিলো। 


২০২১ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে উভয়ে আবারও বিয়ে করে সংসার করে। ২০২৩ সালের ২৬ জুন রায়গঞ্জ উপজেলার লক্ষীখোলা ব্রীজের পাশে একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ভাই ইয়াকুব হোসেন বাদী হয়ে ফজল শেখকে আসামী করে মামলা দায়ের করেন। 


মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত ফজল শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর