শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদে আনসার-ভিডিপির উদ্যোগ: ২৯,০৩৭ সদস্য ও কর্মচারী পেলেন উপহার

নিজস্ব প্রতিবেদকঃ / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬



ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের সদস্য ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। দেশের ৬৪ জেলার ২৯,০৩৭ জন ভাতাভোগী সদস্য, সদস্যা এবং ৪র্থ শ্রেণির কর্মচারী এই উদ্যোগের আওতায় উপহার পেয়েছেন।

বৃহস্পতিবার(১২ মার্চ) ঢাকার খিলগাঁওস্থ বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে তিনি সদস্যদের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

উপহারের প্যাকেটে ছিল পোলাউয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস এবং রান্নার মসলা। মহাপরিচালক বলেন, “ভিডিপি সদস্যরা প্রত্যন্ত অঞ্চলে সামাজিক নিরাপত্তা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কল্যাণে এমন উদ্যোগ গ্রামীণ সমাজের উন্নয়নকে আরও গতিশীল করবে।”

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ সদস্যদের উৎসবের আনন্দ ভাগাভাগি, পারস্পরিক সৌহার্দ্য এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর