শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান ‘এই স্ববিরোধিতা কেন?’ রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই, বিশ্ববাজারে অস্থিরতা ৬৬ বছরে ‘গর্ভবতী’ হওয়ার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী শঙ্কা কাটিয়ে ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত হানিমুনের মাঝেই অডিও ফাঁস বিতর্ক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার রায়গঞ্জের নলকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ ঈদে আনসার-ভিডিপির উদ্যোগ: ২৯,০৩৭ সদস্য ও কর্মচারী পেলেন উপহার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শঙ্কা কাটিয়ে ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ সান্তিয়াগো বার্নাব্যুতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এ ম্যাচটি মার্চটি অনুষ্ঠিত হবে।

তবে উয়েফা ও কনমেবল একমত হলেও এখনও অসম্মতি প্রকাশ করছে আর্জেন্টিনা। এর আগে ম্যাচটি দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফিনালিসিমার ভেন্যু নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এতে এ ম্যাচটি আয়োজন নিয়েই তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে আয়োজিত হতে চলেছে।

এই মুহূর্তে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ল্যাটিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল বার্নাব্যুকেই ফিনালিসিমার মতো বড় ইভেন্টের জন্য সেরা ভেন্যু মনে করছে। এএস’র প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত কার্যত নেওয়া হয়ে গেছে, এখন শুধু নিরাপত্তা সংক্রান্ত কিছু ছোটখাটো বিষয় এবং কিছু কারিগরি বিষয় বাকি রয়েছে।

প্রাথমিকভাবে আর্জেন্টিনা এই ম্যাচ স্পেনে খেলতে অনিচ্ছুক ছিল, কারণ এতে স্পেনীয় দলকে হোম এডভান্টেজ পাওয়া যেত। ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ এ সান্তিয়াগো বার্নাব্যু স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত। এ ভেন্যুতেই আয়োজন করা হতে পারে ২০৩০ বিশ্বকাপের ফাইনালও।

উল্লেখ্য, ফিনালিসিমা হলো ইউরোপের ইউরো চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যে একটি একক ম্যাচ। এটি পুরনো আর্টেমিও ফ্রাঞ্চি কাপের উত্তরসূরি। সর্বশেষ ২০২২ সালে ওয়েম্বলিতে এই ম্যাচ হয়েছিলো, যেখানে আর্জেন্টিনা ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিলো। এবার লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লামিন ইয়ামাল-রদ্রির স্পেনের মুখোমুখি লড়াইয়ে ফুটবল বিশ্ব উত্তেজনায় ফুটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর