বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬




আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

শনিবার(১৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

ঈদকে সামনে রেখে কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান; বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং সাতক্ষীরার কৈখালী এলাকার গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল পরিচালনা করছে।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড জানায়, সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে। এতে করে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে এবং ঈদের পরও যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর