রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদ বিতরণ ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬



কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ) দুপুর ১২টা ০০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, জেলার সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জবৃন্দসহ পুলিশ লাইন্স ও জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, মাঠ পর্যায়ের দায়িত্ব পালনে সমন্বয় জোরদার এবং শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে পুলিশ সুপার উপস্থিত সকলকে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর