রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদ বিতরণ ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬


রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে ১,খুন মামলায় ১, মাদক মামলার ৩,চুরি মামলায় ১,
পরোয়ানা ভুক্ত -৫( পরোয়ানা তামিল -৬ টি)সহ অন্যান্য মামলার ২৭ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,ইসলাম (৫৭),রফিকুল ইসলাম (৩৩),শ্রী কীর্তন মন্ডল (৩৫),পলাশ মোল্লা (২১),রিয়াজ (২৮),রবিউল ইসলাম (৩০),রিপন (৪৫),আব্দুর রাহিম (২৭),কোরবান (৩৩),বোরহান (২৪),কাল্লু (৩০),কাঞ্চন (২৭),শিমুল (১৯),শাওন (১৯),
শুভ (১৮),সোহান (১৮),সোহান (১৮),শান্ত (২২),সাগর (২১),ফেরদৌস (২০),কাইয়ুম (৩৩),রিফাত (২২),রিফাত (১৮),রাব্বি (২২),
আশরাফুল (২২),রিফাত (১৮),ইয়াছিন (২০),
ঝুটন দাশ (২৭),আরাফাত (২৪),মাসুদ পারভেজ (২২),সাইফুল আলম (৩৩),নাজেরা তাসরিয়ান (৩২),আব্দুল গফ্ফার (৩২)নাইব রহমান (৪০),সাগর ওরফে বেচু (২৮),বাবু (৩১),এমরান (৩২) ও মহিউদ্দিন বাবু ওরফে পিচ্চি বাবু (২৪)। গ্রেফতারকালে ৩৮ পাতা হেরোইন,৩৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।


ডিসি মো.ইবনে মিজান বলেন, শনিবার (২৫ এপ্রিল ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর