বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার  ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন  কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের সেলাই মেশিন বিতরণ  কিশোরগঞ্জে থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান বিশ্বমঞ্চে কিঞ্জলের কৃতিত্ব,লজিক অলিম্পিয়াডে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভৈরব হাইওয়ে থানা মডেল থানায় রূপান্তরের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬



কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানাকে মডেল থানায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে নানা উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।

সোমবার(২৭ এপ্রিল) দুপুরে থানায় ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়। সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম এ সংযোগের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দায়িত্ব শেষে পুলিশ সদস্যরা যেন পরিবারের সঙ্গে সহজে যোগাযোগ রাখতে পারেন, সে জন্যই ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, থানার সৌন্দর্য বর্ধনে চারদিকে দেয়াল নির্মাণ, ফুল ও সবজি চাষের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি থানা ভবনের রং ও প্লাস্টারিংয়ের কাজও করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, আশুগঞ্জ টোলপ্লাজার চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর