বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
প্রেমের টানে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী, দাবি— প্রেমিকের সঙ্গে থাকবেন রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার  ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন  কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের সেলাই মেশিন বিতরণ  কিশোরগঞ্জে থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রাক্তন প্রেমিকের থেকে নগ্ন ভিডিও নিয়ে বিক্রি, টার্গেট ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬




স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রাক্তন প্রেমিকদের থেকে সংগ্রহ এবং মোবাইল হ্যাক করে এসব সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল একটি চক্র। এমন এক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

‎সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

‎‎গ্রেফতারকৃতরা হলো- মেরাজুর রহমান আরমান,বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন,আল আমিন ইসলাম ও হাসিব।

‎ইন্তেখাব চৌধূরী জানান, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকা গুলোতে টেলিগ্রাম এ্যাপের অন্ধকার ও সাইবার ব্ল‍্যাকমেইসহ বিভিন্ন শিরোনামে একটি ঘটনা প্রচারিত হয়। এরই ধারাবাহিকতায়, সাম্প্রতিক র‍্যাবের অনুসন্ধানে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এই চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে।

‎তিনি আরও জানান, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের লক্ষ্য করে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। এ চক্ররের সদস্যের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান করে তাদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর