সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
টেলিগ্রাম গ্রুপে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রি-বিতরণ, গ্রেফতার তরুণ কিশোরগঞ্জে নিয়োগ কার্যক্রম পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান নোয়াখালী সিটি করপোরেশন ও বিভাগ বাস্তবায়নে বিলম্ব কেন? শেরপুরে ঝড়ে লণ্ডভণ্ড ফসলের মাঠ: সোনালি স্বপ্ন এখন কৃষকের গলার ফাঁস ছিনতাইকারীরা চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে হত্যা করে কুমিল্লার কাস্টমস কর্মকর্তাকে: র‍্যাব নোয়াখালীতে মাইকে লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন পোড়ামাটির মূর্তির অংশ প্রাক্তন প্রেমিকের থেকে নগ্ন ভিডিও নিয়ে বিক্রি, টার্গেট ছাত্রীরা মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার দেড় মিনিটের ঝড়ে উল্লাপাড়ায় গাছ ভেঙ্গে এক গৃহবধুর মৃত্যু: ব্যাপক ক্ষয়ক্ষতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেলিগ্রাম গ্রুপে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রি-বিতরণ, গ্রেফতার তরুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬



রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপে মেয়েদের পর্নোগ্রাফি ভিডিও বিক্রি ও সরবরাহের অভিযোগে একাধিক মোবাইলসহ জাহিদ হোসেন (২১) নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) সোনাহর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবি-মিরপুর বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ ও সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারের সময় তার থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে। এঘটনায় জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন-বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে মেয়েদের পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর