বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জে থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬



কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা, ভৈরব শহর ফাঁড়ি এবং বাজিতপুর থানাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের আবাসন, খাবার, লজিস্টিক সহায়তা, ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা বিষয়ে খোঁজখবর নেন।

পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নিয়মিত পুলিশি টহল জোরদার, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিলসহ চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পাশাপাশি তিনি সেবা প্রত্যাশীদের দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর