বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক কৃত্রিম সংকট সৃষ্টিকারী সার ডিলারদের লাইসেন্স বাতিলে কী ব্যবস্থা, পর্যালোচনার সুপারিশ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় চাপের মুখে যুক্তরাষ্ট্র ও ইরান বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার কাজিপুরে চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  নারী সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রেমের টানে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী, দাবি— প্রেমিকের সঙ্গে থাকবেন

অনলাইন ডেস্ক: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে নাটকীয় কাণ্ড ঘটালেন এক বিবাহিত নারী। দাম্পত্যজীবনে অসন্তুষ্ট ওই নারী মোবাইল টাওয়ারে উঠে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে। ভারতের উত্তর প্রদেশের হাতরাসে ঘটা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে নিরাপদে নামিয়ে আনে পুলিশ ও দমকলকর্মীরা।


সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের উত্তর প্রদেশের হাতরাস জেলায় প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে এক বিবাহিত নারী মোবাইল টাওয়ারে উঠে প্রায় তিন ঘণ্টা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেন। মঙ্গলবারের এই ঘটনায় দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ঘটনাটি ঘটে সাসনি থানা এলাকার লুটসান রোডে। প্রায় ৩০ বছর বয়সী ওই নারী টাওয়ারের চূড়ায় উঠে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, পূজা নামের ওই নারীর প্রায় দুই বছর আগে হাতরাস জংশনের বারমানে গ্রামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে টাওয়ারে উঠে পড়েন।

সাসনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপিন চৌধুরী এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর জন্য বারবার চেষ্টা করেন। তবে তিনি কয়েক ঘণ্টা সেখানেই অবস্থান করেন এবং নিচে নামতে অস্বীকৃতি জানান।

পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে নিরাপদে নামানো সম্ভব হয় বলে জানান বিপিন চৌধুরী। তিনি আরও বলেন, নারীটি প্রায় তিন ঘণ্টা টাওয়ারের ওপর অবস্থান করেছিলেন।


প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী তার দাম্পত্য জীবনে অসন্তুষ্ট ছিলেন এবং পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে থাকতে চেয়েছিলেন।

এই ঘটনায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোক জড়ো হয়। তীব্র গরমের মধ্যেও নারীটি টাওয়ারের ওপর অবস্থান করায় উপস্থিত মানুষ বিস্মিত হয়ে পড়েন। পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর