বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া সিটি কর্পোরেশনসহ ৫ নতুন উপজেলা অনুমোদন সিংড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার কোস্ট গার্ডের অভিযানে ভোলার দৌলতখানে অস্ত্র ও কার্তুজ জব্দ নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ১৭৪ জন আটক বনভূমি বিতর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ঢাকা জেলার সাবেক ডিসি তানভীর আহমেদ ইন্টারপোলের সহায়তায় আবুধাবি থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা: বিদ্যুৎমন্ত্রী ৪৩ বিঘা ধান নষ্টের অভিযোগ, ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইন্টারপোলের সহায়তায় আবুধাবি থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬



নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতারকৃত আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে।

বৃহস্পতিবার (৭ মে) ইনভেস্টিগেশনের (পিবিআই) নরসিংদী জেলারপুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন

তিনি জানান, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটে শিবপুরে নিজ বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ৩১ মে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টা ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই নরসিংদী।

তদন্ত চলাকালে এর আগে দুবাই থেকে মামলার আরেক আসামি মহসীনকে গ্রেফতার করে দেশে আনা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ সরকারের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পায় পিবিআই। পরে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই নরসিংদী।

পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করলে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে।
পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শিবপুর থানা পুলিশ পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর