বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের কামারখন্দে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার আসামি ছিনতাই এক ক্লিকে নির্মাতার সব কনটেন্ট, গুগলের নতুন ফিচার চালু সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাবাকে খাবার দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু, এখনো খোঁজ মেলেনি নজরদারির ফাঁকেই চলছে ‘প্রেসক্রিপশন বাণিজ্য’ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, আটক ৮

নিজস্ব প্রতিবেদক: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬


মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বুধবার রাত ২টার দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর