মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের জিয়ানগরে দৌড়ে রাস্তা পাড় হতে গিয়ে অটোরিকশার চাপায় আশরাফুল আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জিয়ানগর- বালিপাড়া সড়কের ঘোষেরহাট গোডাউন এলাকায় মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসে সমবয়সীদের সাথে রাস্তায় বের হয়ে দুর্ঘটনার স্বীকার হন আবির।

নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। এ ঘটনায় অপর আহতরা হলেন মরিয়ম (৩), নহা (১১) ও অটোরিকশা চালক মামুন শেখ (৫৫)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার সংলগ্ন গোডাউন ব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় শিশু আবিরকে একটি ইজিবাই ধাক্কা দিলে সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আবিরকে উদ্ধার করে দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকো মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আবির এর মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল থেকে তার আত্মীয়-স্বজন নিয়ে যান।

এদিকে ইজিবাইক চালক মোঃ মামুন শেখ (৫০) মাথায় আঘাত পাওয়ায় তাকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ইজিবাইক সহ তাকে ইন্দুরকানি থানা পুলিশ হেফাজতে নিয়ে যান।

জিয়ানগর থানার ওসি মহব্বত খান জানান, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর