মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈশ্বরদীতে পদ্মানদীতে আধিপত্য নিয়ে গোলাগুলি, ৫ জন গুলিবিদ্ধ

পাবনা প্রতিনিধি: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে অপরপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়ার রঙ্গিলামোড়ে এসব ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খার ছেলে সিজান খা (২২), শেহশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত (২৬), তছেরপাড়ার আব্দুল লতিফের ছেলে মাহিদুল ইসলাম (২৫), পূর্ব টেংরি ঈদগাপাড়ার পিরুর ছেলে রিসাদ (২৮) ও শৈলপাড়ার বাবলুর ছেলে রবিউল (১৮)। এরা সবাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সমর্থক ও ছাত্রদলকর্মী।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, পদ্মানদীস্থ সাঁড়ার মাজদিয়া এলাকায় বালু ব্যবসা ও পদ্মানদীতে আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় জামায়াতের সঙ্গে স্বেচ্ছাসেবকদলের নেতাদের বিরোধ চলে আসছিল।

হাসপাতালে আহত রিসাদ জানান, ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীরা রঙিলামোড়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী বিরোধী শ্লোগান দিতে থাকে। তারা মিছিল নিয়ে স্থানীয় আওয়ামীলীগ সমর্থক শফি মন্ডলের বাড়ির সামনে গেলে বাড়ির ভিতর থেকে তাদের উপর এলোপাতারিভাবে গুলি বর্ষণ করা হয়। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনিসহ ৫জন আহত হয়েছেন।

জামায়াত সমর্থিত বালু ব্যবসায়ী মুঞ্জু জানান, তারা কয়েকজন মিলে মাঝদিয়ায় বালুর ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু স্বেচ্ছাসেবকদলের সাবেক এক নেতা অন্যায়ভাবে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামীলীগ সমর্থক শফি মন্ডলের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এরপরই গোলাগুলি শুরু হয়।

আওয়ামীলীগ সমর্থক শফি মন্ডল জানান, মিথ্যা অভিযোগে অন্যায় ছাত্রদলের ছেলেরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান জানান, সাড়া ইউনিয়ন ছাত্রদলের
উদ্যোগে মাজদিয়া রঙিলামোড়ে জমায়েত হয়েছিল। তখন আওয়ামীলীগের একটি পক্ষ গুলিবর্ষণ করে। এতে তার পক্ষের ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

ঘটনার সময় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সাদিয়া ফেরদৌস জানান, আহতদের সবার পায়ে গুলি লেগেছে। তারা শংকা মুক্ত। তবে রক্ত ক্ষরণ হওয়ায় তাদের সবাইকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, পদ্মানদীর বালু মহালের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির একাংশ, জামায়াত ও আওয়ামীলীগের একটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরেই গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের পক্ষের ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর