মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার সকালে দেশে ফিরছেন। গতকাল সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়।

জানা গেছে, আটক বাংলাদেশিরা ভূমধ্যসাগরে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করা এবং ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।
এদিকে আগামী ২৫ নভেম্বর ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর