সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ নওগাঁর আত্রাইয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে দুই জেলার ৪০ গ্রামের মানুষ কাজিপুরে খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোদাল হাতে মাটি কেটে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৩ নভেম্বর কাজিপুর উপজেলার খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু। সহকারী শিক্ষক এস এম সেলিম রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাসেম। হঅনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথি ও শিক্ষকরা বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার সমাপনী পর্যায় পেরিয়ে শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা করতে হবে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর