সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় শালফা ফুটবল একাদশের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা এই আয়োজনে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। উপজেলার খানপুর ইউনিয়নের স্থানীয় খেলার মাঠে সোমবার বিকেল ৩টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক স্টিলস অ্যান্ড ফাউন্ডেশন লিমিটেড, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আনোয়ার আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও খানপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আশরাফুদ্দৌলা মামুন এবং শেরপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জি এম মোস্তাফিজ মোস্তফা।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে আছেন এহসান আলী, শাকিলুর রহমান, আতিকুর রহমান, রফিকুল ইসলাম রফিক, মহিন আলী ও হান্নান রশিদ। এ ছাড়া সার্বিক যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এরশাদ হোসেন, রাশেদুল হক, সাদ্দাম, জাকির চৌধুরী, আবু জাফর ও শামীম আহাম্মেদ। টুর্নামেন্টের প্রথম দিন থেকেই স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শকদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর