রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ
বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ( সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি) জ্বালানির বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসা ছাদে স্থাপন করা হয়েছে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল।

মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুতের এই ব্যবস্থা স্থাপনের মূল উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, বরং এর মাধ্যমে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল দেখে অন্যরাও নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই ব্যবস্থা পরিবেশবান্ধব। পাশাপাশি দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা ও চাপ কমানো সম্ভব। এতে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।


বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও জোরদার হবে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সহধর্মিনী জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপনকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা অনুপ্রাণিত করে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে। আশা করছি জনগন উৎসাহিত হয়ে তাদের বাসায় বাসায় সোলার প্যানেল লাগিয়ে বিদ্যু সাশ্রয়ী হবে। দেশের ও মানুষের উপকার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর