শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩ সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের

রাজশাহী প্রতিনিধি : / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি বা অনিয়ম করলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব মোঃ সেলিম খান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
কৃষি সচিব বলেন, বরাদ্দ পাওয়ার পরও কোনো ডিলার সার উত্তোলন না করে সংকট সৃষ্টির চেষ্টা করলে তাঁর ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে। কৃষকদের ভোগান্তি কমাতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সার বিক্রয়কেন্দ্র খোলা রাখতে হবে। পাশাপাশি মজুতের পরিমাণ ও সরকার নির্ধারিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখতে হবে।
তিনি জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২৬টি জেলায় সার বিতরণ কার্যক্রম তদারকিতে ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলায় মনিটরিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়। তাই ফসলের চাহিদা অনুযায়ী সার ব্যবহারে কৃষকদের সচেতন করতে হবে।
কৃষক কার্ড প্রসঙ্গে সচিব বলেন, পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া ও ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী প্রায় তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সার ডিলারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর