শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩ সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ ওরফে মিজ্জু (৬২), লালবাগ থানা আওয়ামী যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন (৪৫), মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানা যুবলীগ নেতা ও ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।

ওসি জামিল হোসাইন বলেছেন, বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিট থেকে রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন ও অর্থায়নে সহায়তা করেছিলেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর