শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সলঙ্গা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত বলেছেন, ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়ার রাজনীতি। আর তারেক রহমানের রাজনীতি মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার রাজনীতি। তিনি এমন একটি আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চান, যেখানে জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন হবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার ঐতিহাসিক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা ফ্যাসিবাদীদের শাসন দেখেছি। তারা জোর করে ক্ষমতায় থেকে মানুষের দৃষ্টি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। দেশে গণ-অভ্যুত্থান হয়েছিল। আমাদের ২০ হাজারের বেশি সন্তানকে গুরুতর আহত করা হয়েছিল। দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। প্রায় দুই হাজার মানুষের চোখ গুরুতরভাবে আহত হয়েছিল। তাঁদের মধ্যে এক হাজার তরুণ-তরুণীর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে।


তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য সামনে রেখেই তিনি জনগণকে সঙ্গে নিয়ে একটি আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চান।
স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩০ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। পরে খালেদা জিয়া সেগুলো ৫০ শয্যায় উন্নীত করেন। তাঁদের সন্তান তারেক রহমান সারা দেশে তৃণমূল পর্যায়ে ঘুরে মানুষের সমস্যা উপলব্ধি করেছেন। তিনি বুঝতে পেরেছেন, মানুষের বড় দুটি সমস্যা হলো স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা। প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর