শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩ সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘ল’ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, পেশাগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী এই ‘ল’ কার্নিভাল আয়োজন করে।

এ অনুষ্ঠানে বিদায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ারবিষয়ক আলোচনা, মুট কোর্ট প্রদর্শনী, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মেহেদী হাসান রোমেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল ইসলাম।

তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল ‘ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক আলোচনায় রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান বলেন, আইন বিষয়ে পড়াশোনার শুরু থেকেই শিক্ষার্থীদের নিজেদের পেশাগত লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি বিচার বিভাগ, আইন পেশা এবং অন্যান্য কর্মক্ষেত্রের উপযোগী প্রস্তুতি গ্রহণের ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিদায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মো. শাহরিয়ার হোসেন সিয়াম ও মিথিলা ফারজানা সেতু। পরে আইন বিভাগের মুট কোর্ট টিম একটি কাল্পনিক বিচারিক কার্যক্রম উপস্থাপন করে। এর মাধ্যমে আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া এবং আইনজীবীদের পেশাগত দায়িত্ব সম্পর্কে বাস্তবধর্মী ধারণা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আহসানুল্লাহ হাবিব, ইমেরিটাস অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. হোসাইন রেজা, স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান, রেজিষ্ট্রার মো. মিজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক আবু তোরাব মো. হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রফিক সরকার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির কর্নেল।

অতিথিদের বক্তব্যে আইন শিক্ষার সঙ্গে পেশাগত বাস্তবতার সংযোগ স্থাপনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বার, বেঞ্চ ও একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগ এবং আইনজীবী সমিতির সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণ, অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে দিকনির্দেশনা এবং বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ বাড়াতে পারে। এ ধরনের সহযোগিতা আইন শিক্ষার সঙ্গে পেশাগত জগতের দূরত্ব কমিয়ে দক্ষ আইনজীবী তৈরিতে সহায়ক হবে।

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে কুইজ, বিতর্ক এবং মুট কোর্টের মতো কার্যক্রমের ভূমিকাও আলোচনায় উঠে আসে। বক্তারা মনে করেন, এসব আয়োজন শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, নেতৃত্ব, যোগাযোগ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সহায়তা করে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষের পারফরম্যান্সে উৎসাহ দিতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এবং ‘সর্বোচ্চ উপস্থিতি ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদানের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

কার্নিভালে শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।

একাডেমিক আয়োজনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় বিনামূল্যে আইনগত সহায়তা বুথ স্থাপন করা হয়। শিক্ষার্থীদের জন্য আইনবিষয়ক কুইজ প্রতিযোগিতা, ফটো বুথসহ বিভিন্ন বিনোদনমূলক ও সৃজনশীল কার্যক্রমেরও ব্যবস্থা ছিল। দিনশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর