মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ফল ভাণ্ডার ও মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সোনামুখি বাজারে  আব্দুল কাইয়ুম ফল ভাণ্ডার ও মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ধারায়  ২০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন কাজিপুর

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায়  দোকানটিকে  জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে নজরদারি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর