মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুর প্রতিনিধি : / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে সকাল থেকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা বিবেচনায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো মহাসড়কের মেম্বার বাড়ি এলাকার সিল্কেন সুইং, ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন, ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত শ্রমিকরা বিক্ষিপ্তভাবে মহাসড়কে নামার চেষ্টা করে। এসময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে কিছুটা বেগ পেতে হয়।

শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাঘের বাজার, মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অবরোধ করার চেষ্টা করে। বিক্ষোভকারী শ্রমিকরা বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে।

এসময় আধা ঘণ্টার মতো মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। নতুন বাজার এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যেতে চাইলে পুলিশ আন্দোলনকরাী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে শ্রমিকরা মহাসড়কের উভয় পাশে ছোট ছোট গ্রুপে দাঁড়িয়ে থেকে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। শিরিরচালা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে শ্রমিকরা অস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।

এই বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর