সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ
জামায়াতের ‘অপপ্রচার’ ও আওয়ামী লীগের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে রূপনগরে বিএনপির বিক্ষোভ মিছিল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ আটক ৬ রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তার কাজিপুরে বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের  ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  খানসামায় ৩৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ ৫ দিনেও খোঁজ মেলেনি আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬


রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার।

এদের মধ্যে-দস্যুতা মামলায় ৪,ডাকাতির প্রস্তুতি মামলায় ১,অস্ত্র আইনে ১,সন্ত্রাস বিরোধ আইনে ৮,মাদক মামলায় ১,প্রতারণা মামলায় ২,সড়ক পরিবহন আইনে ১ ও
অন্যান্য মামলায় ৫ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- সোহেল মাওরা সোহেল (২৮),ইব্রাহিম রাব্বি (২০),শামীম (৩৫),হুমায়ুন কবির(৫৪),কালাম ফরাজী (৪০),কবির হাওলাদার (৪৮),সিরাজ (৩৮),হেলাল হোসেন (৪০),আলী রাজ হোসেন (৩৭),স্বপন মিয়া (২৭),মুরাদ (২৭),শহিদুল ইসলাম সুজন (৩০), রাসেল (২৩),সুমন (২২),সুজন (২৫), আরাফাত (৩৪), কোহিনুর আক্তার (৩৭),
পরিবানু রুপা আক্তার (৫০),সজীব (৩০),
সাব্বির ইসলাম রিফাত (২২),আবিয়ান (২১),
নাজির হোসেন (৪২) ও আসাল উদ্দিন (৪৩)।


এসময় তাদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ১ টি সামুরাই,১ টি স্টিলের ছুরি,১ টি বিদেশি রিভলভারসহ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (২১ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর