বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
রোনালদোর জোড়া গোলে এগিয়ে পর্তুগাল আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কাজিপুরের মেঘাই উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে চান; সভাপতি কাজিপুরে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত টেকনাফে বাস খাদে পড়ে দুর্ঘটনা: কোস্ট গার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে যাত্রী উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৯ শাহজালালে আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার হারানো ব্যাগ, স্বস্তি পেলেন বিদেশগামী যাত্রী টেকনাফে খালে উল্টে পড়া বাসের সব যাত্রীকে উদ্ধার করল বিজিবি কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযানে ভেজাল লুব অয়েল কারখানা সিলগালা, বিপুল কাঁচামাল জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভুয়া তথ্য দিয়ে রোগী সরানোর চেষ্টা, সোহরাওয়ার্দীতে আনসারের হাতে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬



রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টার অভিযোগে এক দালালকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে হাসপাতালের আউটডোর বিভাগের মহিলা টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তি রোগীদের কাছে হাসপাতালে ভালো ডাক্তার না থাকার মিথ্যা তথ্য দিয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মো. হানিফ মিয়া (বাড়ি- আমরাইল, ধামরাই, ঢাকা) একটি বেসরকারি হাসপাতাল-সংশ্লিষ্ট দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

অভিযানে অংশ নেন আনসারের পিসি মো. সাদেক হোসেন বাচ্চু,এপিসি মো. শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মো.শহিদুল ইসলাম। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে এই পদক্ষেপ জনসেবামূলক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর