মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ
ছিনতাইকারীদের কাছে বিক্রির জন্য রাখা ছিল ১০৫ সুইচ গিয়ার,গ্রেফতার ১ সলঙ্গায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার সোনতলায় পানসি নৌকাবাইচে দুই নৌকার বাইছালদের সংঘর্ষ, আহত প্রায় ৩০ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদকের পক্ষ হতে ড. এম এ মুহিতের জন্মদিন উদযাপন এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকনাফে খালে উল্টে পড়া বাসের সব যাত্রীকে উদ্ধার করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬



কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়া একটি যাত্রীবাহী বাসের সব যাত্রীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই নারী ও এক শিশু গুরুতর আহত হয়েছেন। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার(২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের কেয়ারী ঘাট এলাকার নৌ-পুলিশ ফাঁড়ি–সংলগ্ন একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।


বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। বাসটির নিবন্ধন নম্বর কক্সবাজার-জ-১১-০২৩২।

দুর্ঘটনার খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন দমদমিয়া বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের তৎপরতায় বাসে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

বিজিবি জানিয়েছে, দুর্ঘটনায় দুই নারী ও এক শিশু গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর