বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ
যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন বিআরটিএতে আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক ২ সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স  শাহজালালে প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার দুঃস্থ মানুষের পাশে কোস্ট গার্ড:ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২২১ জন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে ৪ লাখ ৮০ হাজার টাকার গাঁজা জব্দ,আটক ১ হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিআরটিএতে আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

রাজধানীর কাফরুল বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও প্রতারণার অভিযোগে দুই দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বুধবার (২৪ জুন) দুপুরে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান

তিনি বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কাফরুল বিআরটিএ কার্যালয়ে নিয়মিত নজরদারি চালানো হচ্ছিল। দুপুর দেড়টার দিকে লাইসেন্স, ফিটনেসসহ বিভিন্ন সেবা নিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল একটি দালাল চক্র।

সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে আনসার সদস্যরা রানা (৩৬) ও কবির হোসেন (৪৭) নামের দুই ব্যক্তিকে নজরদারিতে রাখেন। একপর্যায়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে দালালি বাবদ অর্থ গ্রহণের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকের পর বিআরটিএতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধের প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কারাগারে পাঠানোর জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্টরা জানান, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আনসার সদস্যদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর