শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো সুষ্ঠু পরিকল্পনা জনজীবন সহজ করে দিতে পারে : মেহেদী হাসান জুয়েল রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে গাজীপুর থেকে ৩৮টি চোরাই ফোন ঢাকায় এনে ধরা মীর মোশারফ মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গঠনের আহ্বান আনসার মহাপরিচালকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুর থেকে ৩৮টি চোরাই ফোন ঢাকায় এনে ধরা মীর মোশারফ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬


রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মীর মো. মোশারফ খান (৪০)।

পুলিশ জানায়, গ্রেফতার মোশাররফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল ফোনের মার্কেটে বিক্রির উদ্দেশ্যে এনেছিলেন।

শুক্রবার (২৬ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্টবিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার মোশারফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগেও তিনি একইভাবে চোরাই মোবাইল ফোন বিক্রি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর