শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা সিরাজগঞ্জের রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৭ ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’: আমিনুল হক ডিএমপির বিশেষ অভিযান, রাজধানীতে গ্রেফতার ৬৩ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডিএমপির বিশেষ অভিযান, রাজধানীতে গ্রেফতার ৬৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির থানা পুলিশ ।

শনিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ ও তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মাদক কারবারে জড়িত ৬ জন এবং দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি মামলায় ১ জন রয়েছে।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর