রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি দিয়ে উল্লাপাড়ায় মতবিনিময় সভা করলেন কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইমরান হোসেন এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। শনিবার সন্ধ্যায় ভট্রকাওয়াক গ্রামে ৬ নং ওয়ার্ডের প্রায় ১ হাজার স্থানীয় ভোটারদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং এলাকাবাসীর ঐক্য ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আনিসুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ মো: ওয়াজেদ আলী। এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইমরান হোসেন তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের পাশে থেকে সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাব। মাদক, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত আধুনিক ও উন্নত একটি ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার। জনগণের সেবক হিসেবে সততা, জবাবদিহিতা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব ইনশাআল্লাহ।”


সমাপনী বক্তব্যে আলহাজ মোং ওয়াজেদ আলী বলেন, “ওয়ার্ডের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের কল্যাণে যে কাজ করবে, আমরা তার পাশে থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর