রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন, ২০২৬) উপজেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই গবাদিপশু বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পরিবর্তন’-এর বাস্তবায়নে এই মানবিক ও টেকসই কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবর্তন’ উন্নয়ন সংস্থার সভাপতি মনসুর রহমান বাচ্চু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।

অন্যান্য  মধ্যে বক্তব্য রাখেন পরিবর্তন উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদল মিয়া, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আরিফুল গণি, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন,শুধু সাময়িক সাহায্য নয়, হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। এই বকনা গরুগুলো সঠিকভাবে লালন-পালন করলে প্রান্তিক পরিবারগুলোর স্থায়ী আয়ের উৎস তৈরি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।”

ইউএনও নুসরাত জাহান তাঁর বক্তব্যে পরিবর্তন উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপকারভোগীদের গরুর সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানান। প্রাণিসম্পদ কর্মকর্তা বাদল মিয়া গরুর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার বাছাইকৃত হতদরিদ্র উপকারভোগী ১০টি পরিবারের মাঝে বকনা গরু হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর