রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ গ্রেপ্তার ৮

নীলফামারী প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে চার ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার(২৭ জুন) রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

ক্যাসিনো জুয়াড়ি গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকার রাজ্জাকের ছেলে আতিকুজ্জামান অনিক (২৬), একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম মিলন (৪০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০) ও মৃত টেপু বর্মনের ছেলে দিপীল রায় (৩০) ।

মাদক সেবনকালে গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার মৃত আবতাফ আলীর ছেলে মনিকুল ইসলাম (৩০), একই এলাকার মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯), মুশরুত বালাপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০) ও মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার(২৭ ‍জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকা থেকে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার সময়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকায় গভীর রাতে মাদক সেবনের সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরও চারজনকে গ্রেপ্তার করেন। এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ( ওসি) লুৎফর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়া খেলার সময় চারজন ও মাদকসেবনের সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর