রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬




জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচি-২০২৬ এর আওতায় ঢাকা আহ্‌ছানিয়া মিশন সফলভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পিএ-৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পিএ-৩ এবং রাজশাহী সিটি করপোরেশনের পিএ-১ এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে।

রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাসমূহে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচি অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা কর্তৃক পরিচালিত জাতীয় এ কর্মসূচির লক্ষ্য হলো শিশুদের ভিটামিন ‘এ’-এর ঘাটতি দূর করা, অপুষ্টিজনিত সমস্যা কমানো এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। দেশে শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে দীর্ঘদিন ধরে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ক্যাম্পেইন বাস্তবায়নে ঢাকা আহ্‌ছানিয়া মিশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতাধীন স্বাস্থ্যকেন্দ্রসমূহ, আউটরিচ সেন্টার এবং কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং কমিউনিটির সহযোগিতায় ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ঢাকা আহ্‌ছানিয়া মিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রশাসন এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর