মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা মিটফোর্ড হাসপাতালে হকার উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা অপসারণ পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫৩ লাখ টাকার বিদেশি মদ-বিয়ার ও সিগারেট জব্দ কর্ণফুলীতে জাহাজডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১২ ক্রুই সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, একজনকে কারাদণ্ড সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার দেশজুড়ে প্রতিভা অন্বেষণে আনসার-ভিডিপি, চূড়ান্ত তালিকায় ২৩০ জন রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড হয়েছে: ডিএমপি কমিশনার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিটফোর্ড হাসপাতালে হকার উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬



স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) প্রাঙ্গণে শৃঙ্খলা নিশ্চিত করতে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম রুস্তমের নির্দেশনায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের চকবাজার থানাধীন মিটফোর্ড হাসপাতাল আনসার গার্ড এ অভিযান পরিচালনা করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান

তিনি বলেন, অভিযানে দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট, ভ্রাম্যমাণ হকার এবং সিন্ডিকেটভিত্তিক অবৈধ ব্যবসা উচ্ছেদ করা হয়।

হাসপাতাল সূত্র জানায়,পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম রুস্তমের নির্দেশে পিসি মো. পারভেজ কামালের নেতৃত্বে আনসার গার্ডের পাঁচ সদস্যের একটি দল হাসপাতালের ১ নম্বর গেট (মিটফোর্ড মেডিকেল কলেজ গেট) থেকে অভিযান শুরু করে। পরে ২ ও ৩ নম্বর গেট এবং হাসপাতাল-সংলগ্ন এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অবৈধ দখলদার ও হকারদের সরিয়ে দিয়ে দোকানপাট ও মালামাল অপসারণ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের শৃঙ্খলা, রোগীদের নির্বিঘ্ন চলাচল এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর