বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে সাপের কামড়ে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার পানিতে চায়না জাল দিয়ে মাছ ধরার সময় সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ী এলাকার বাসিন্দা। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৬টায় হযরত আলী তার বাড়ির সামনে বন্যার পানিতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যান। এসময় জালের ভেতর একটি সাপ আটকে যায়। অসাবধানতাবশত জাল থেকে মাছ ছাড়ানোর সময় বিষাক্ত সাপটি তাকে কামড়ে দেয়। প্রথমে হয়রত আলীকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে সেখানে দুপুর ২টার দিকে হযরত আলী মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, ঘটনার পর এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর