শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী ‘ধেয়ে আসছিল আগুনের দেয়াল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬


জন্ম থেকেই নয়, মাত্র ১৩ বছর বয়সে পোলিওর নির্মম আঘাতে হারিয়েছেন দুটি পা। অনেকের কাছে যেখানে জীবন থেমে যাওয়ার কথা, সেখানে হার নাও মেনে দুই হাতকেই শক্তি বানিয়ে আজও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামের প্রতিবন্ধী আলাউদ্দিন।

যৌবনে সংসার গড়েছিলেন। এখন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চার সদস্যের পরিবার। পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে প্রতিদিন নিজের সীমাহীন কষ্ট ভুলে দুই হাতে নৌকা টেনে মানুষ পারাপার করেন। দিন শেষে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার।

কয়েক বছর আগে তার অসহায় জীবনসংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন মামুন বিশ্বাস। সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক হৃদয়বান মানুষের সহযোগিতায় আলাউদ্দিনের জন্য একটি নৌকা কেনা হয়। সেই নৌকাই ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে নৌকাটি এখন ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ। তবুও বিকল্প না থাকায় সেই নৌকাতেই জীবন বাজি রেখে মানুষ পারাপার করছেন তিনি।

আলাউদ্দিনের কষ্ট এখানেই শেষ নয়। তার বসতঘরটিও জরাজীর্ণ। বৃষ্টি নামলেই চালের ফাঁক দিয়ে টপটপ করে পানি পড়ে। তখন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘরের এক কোণে গাদাগাদি করে বসে রাত কাটাতে হয়। অনেক রাতই নির্ঘুম কাটে শুধু বৃষ্টি থামার অপেক্ষায়।

জীবনের প্রতিটি দিন যেন তার কাছে নতুন এক সংগ্রামের নাম। তবুও মুখে নেই কোনো অভিযোগ, আছে শুধু পরিবারের জন্য বেঁচে থাকার অদম্য ইচ্ছা।

স্থানীয়দের দাবি, আলাউদ্দিনের জন্য একটি নিরাপদ বসতঘর, একটি নতুন নৌকা এবং টেকসই জীবিকার ব্যবস্থা করা হলে তিনি আরও সম্মানের সঙ্গে পরিবার নিয়ে বাঁচতে পারবেন। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি এখন আলাউদ্দিনের পরিবারের একমাত্র ভরসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর