বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে লটারীর মাধ্যমে অসহায় ও দুস্থ কর্মক্ষম নারী কর্মী নিয়োগ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না: গাইবান্ধা জেলা প্রশাসক হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৫ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা বন্ধুত্বের আড়ালে অটোভ্যানের জন্য সুজনকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার অভিযোগ, মোশাররফের বিরুদ্ধে প্রশ্ন স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: মহাপরিচালক পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত তারা দেখার জন্য সেরা আকাশ ফ্রান্সের, শীর্ষ দশে আরও আছে কারা?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

‎ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎বৈঠকে সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প একনেক (ECNEC)-এ অনুমোদিত হয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া, বৈঠকে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টি অবহিত করা হয়। একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা সভায় জানানো হয়।

‎সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়।

‎সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭,৮৩২.৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থবরাদ্দ ও বাস্তবায়ন-সংক্রান্ত বিস্তারিত তালিকাও সভায় উপস্থাপন করা হয়।

বৈঠকে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

‎বৈঠকে কমিটির সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি, এ. ই. সুলতান মাহমুদ বাবু এমপি, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ এমপি, মুন্সী রফিকুল আলম এমপি, মো. ইজ্জত উল্লাহ এমপি, মো. মশিউর রহমান খান এমপি এবং মো. অলি উল্লাহ্ এমপি অংশগ্রহণ করেন।

‎বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর