মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কৃষিতে সফল আক্কাস খান

মাগুরা প্রতিনিধি : / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শারীরিক প্রতিবন্ধকতা তাঁর জীবনের পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে কৃষিতে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ আক্কাস খান। চিয়া সিডের মতো সুপারফুড চাষ করে পরিচিতি পাওয়ার পর এবার মিষ্টি কুমড়া চাষেও পেয়েছেন অভাবনীয় সাফল্য। তাঁর এই অর্জন এখন অন্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা।

মাগুরা সদরের ২৮ খাদা ইউনিয়নের নালিয়াডাংগি গ্রামের মোহাম্মদ আওয়াল খানের ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও থেমে থাকেননি। প্রতিক‚লতাকে জয় করে কৃষিকাজকেই বেছে নিয়েমও জীবনের প্রধান অবলম্বন হিসেবে। পরিবারের সচ্ছলতা ফেরাতে বেছে নেন কৃষিকাজ। চিয়া সিড বা সুপারফুড চাষে সাফল্যের পর এবার ১৮ বিঘা জমিতে করেছেন মিষ্টি কুমড়ার আবাদ। আবহাওয়া অনুক‚লে থাকায় এবং সঠিক পরিচর্যায় এবার বাম্পার ফলন হয়েছে তার ক্ষেতে। বাজারদর ভালো থাকায় খরচ বাদে বেশ লাভের মুখ দেখছেন এই সংগ্রামী কৃষক।

এ বছর তাঁর ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে প্রায় ৩৬০ মণ। প্রতি মণ এক হাজার টাকা দরে বিক্রি করে তাঁর মোট আয় দাঁড়াবে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। এতে উৎপাদন খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। খরচ বাদে সম্ভাব্য লাভ প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

আক্কাস খানের বাবা মোহাম্মদ আওয়াল খান বলেন, আমি একসময় হতাশায় ভেঙে পড়েছিলাম কিন্তু আমার সেই প্রতিবন্ধী ছেলে আজ বাংলাদেশের সফল কৃষক হয়ে দাঁড়িয়েছেন এবং বর্তমানে তিনি আমার পরিবার সংসার চালিয়ে যাচ্ছে।

কৃষি উদ্যোক্তা মো. আক্কাস খান বলেন, প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ করে কৃষিকাজ করতে হয়। আমি চেষ্টা করছি প্রতিটা কৃষি মৌসুমে ধান, পার্ট, পেঁয়াজ, কুমড়া, চিয়াসিড উৎপাদন করতে। এবছর ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন করেছি। আশা করছি খরচ খরচা বাদ দিয়ে লাভই লাভবান হবো। পরের মৌসুমী আমি চিয়াসিড চাষ করবো বলে মনস্থির করেছি।

নিজের শ্রম, মেধা ও কৃষির প্রতি ভালোবাসা দিয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে প্রতিক‚লতার মধ্যেও সফল হওয়া সম্ভব। তাঁর এই সাফল্য শুধু নিজের স্বাবলম্বিতা অর্জনেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অন্য প্রতিবন্ধী ব্যক্তি ও বেকার যুবকদের জন্যও তৈরি করেছে নতুন সম্ভাবনার বার্তা।

কৃষি কর্মকর্তা মো. নূর-এ নবী বলেন, শারীরিক সীমাবদ্ধতা তাঁর স্বপ্নকে আটকে রাখতে পারেনি। সে চিয়াসিড (সুপার ফুড) থেকে শুরু করে কৃষির সব জায়গায় পদচারণ রয়েছে। এবছর কুমড়া চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে। এই সফলতার পেছনে কৃষি অফিস নিয়মিত তদারকি ও সার্বিক সহযোগিতা করছেন। এই সাফল্য দেখে এলাকার অনেকেই এখন মিষ্টি কুমড়াসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। স্থানীয়দের কাছে তিনি এখন পরিশ্রম ও আত্মমর্যাদার প্রতীক। প্রতিবন্ধকতা নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি তার অদম্য মনোবল-আক্কাস কৃষিতে সাফল্য যেন সেই কথারই বাস্তব উদাহরণ তিনি।

মাগুরা জেলার কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো: জসীম উদ্দীন বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মানুষের সাফল্যের পথে বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত কৃষক আক্কাস। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি মিষ্টি কুমড়া চাষ করে যে সাফল্য অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, কৃষিকাজে আন্তরিকতা, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা থাকলে প্রতিবন্ধকতাকেও জয় করে সফলতা অর্জন সম্ভব। আক্কাসের মতো কৃষকদের পাশে কৃষি বিভাগ সব সময় রয়েছে। তাঁর এই সাফল্য অন্য কৃষকদেরও নতুন ফসল চাষে উৎসাহিত করবে। আমরা চাই, তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও কৃষক লাভজনক ফসল উৎপাদনে এগিয়ে আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর