মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সময় বাড়ল ঢাবিতে ভর্তি আবেদনের

অনলাইন ডেস্ক: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগে ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২৮ নভেম্বর করা হয়েছে। গত ১১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়।

এদিকে, সোমবার চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের আবেদনের সুযোগ দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর রাত ১২টার মধ্যে ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর