বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ভারতের জন্য যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের পথ খুলছে কাতার সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন ইরান যুদ্ধের কারণেই রিপাবলিকানদের বড় পরাজয়, স্বীকার করলেন ভ্যান্স খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী হামের টিকা অনিয়ম : তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলার ফ্রান্সের তিন ব্লাড ব্যাংকের হিমাগারে সাইবার হামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
- ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে অনলাইনে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে; যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।আর পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।

২. সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।

৩. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।

৪. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।

৫. এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

৬. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

ফরম পূরণের সময়সূচি

অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ: ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬। সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।

পরীক্ষার ফি কত?

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ফি ৪৫০ টাকা।

যেভাবে জমা দেবেন ফি

পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর