বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
হামের টিকা অনিয়ম : তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলার ফ্রান্সের তিন ব্লাড ব্যাংকের হিমাগারে সাইবার হামলা যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২ আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মানুষ কেন ইবাদতে ভারসাম্য হারিয়ে ফেলে থার্ড টার্মিনাল চালুর পর টার্মিনাল ১ ও ২ বন্ধ হলেও সমস্যা নেই: বিমানমন্ত্রী মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ হৃদরোগ হাসপাতালে ইয়াবাসহ চোর আটক, পুলিশে সোপর্দ সুন্দরবনের রিসোর্ট ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
-প্রতীকী ছবি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ হাজার ৩৮৩ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৩ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫১৫ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ৩ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪৩০ দশমিক ৭০ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৫৬২ দশমিক ৭৩ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর